Pages

Saturday, April 4, 2015

চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ০৪ এপ্রিল ২০১৫



১।   গত ০৩ এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক সন্ধ্যা ০৭ টা ১০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আসানুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার সন্তোষপুর গ্রামের সন্তোষপুর মোড় নামক স্থান হতে ০২জন ধৃত আসামীসহ {মোঃ সম্রাট হোসেন (১৮), পিতা- খলিলুর রহমান, গ্রাম- মোক্তারপুর, থানা- জীবননগর, জেলা-চুয়াডাংগা এবং মোঃ আকরাম হোসেন(১৮), পিতা- আমজাদ হোসেন, গ্রাম- নতুন তেতুলিয়া, থানা- জীবননগর, জেলা-চুয়াডাংগা} ১৬ বোতল ভারতীয় ফেন্সিডিল, ০৬ বোতল ভারতীয় মদ, ০১টি ভারতীয় বাজাজ ডিসকবার মোটর-সাইকেল এবং ০২টি নকিয়া মোবাইল সেট আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,৬৮,৯০০/-(এক লক্ষ আটষট্টি হাজার নয়শত) টাকা মাত্র। উল্লেখ্য, উক্ত আসামীদের নির্বাহী মেজিষ্ট্রেট ভ্রাম্যমান আদালত, জীবননগর, চুয়াডাংগা কর্তৃক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ১৯৯০ এর ২২ (গ) ধারা মোতাবেক ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৫০০০/- টাকা জরিমানা অনাদায়ে আরো ০১ মাসের বিনাশ্রাম কারাদন্ড শাস্তি প্রদান করা হয়েছে, যার মোবাইল কোট মামলা নং ২৫/২০১৫ তারিখ ০৩ এপ্রিল ২০১৫।