১। অদ্য ০৩
এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক রাত ০১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের
কুসুমপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আব্দুল আজিজ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান
চালিয়ে ঝিনাদহ জেলার মহেষপুর থানার স্বরুপপুর গ্রামের স্বরুপুর মাঠ হতে ৪৬ বোতল
ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৬৯,০০০/-(উনসত্তর হাজার) টাকা
মাত্র ।
২। অদ্য ০৩
এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক রাত ০৪ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের
নতুনপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান
চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার নতুনপাড়া গ্রামের নতুনপাড়া পুরানবাড়ী মাঠ
হতে ২৪ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩৬,০০০/-(ছত্রিশ
হাজার) টাকা মাত্র ।
৩। উপরে
উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১,০৫,০০০/-(এক লক্ষ পাঁচ হাজার তিনশত) টাকা
মাত্র।
