১। গত ০৬ এপ্রিল
২০১৫ তারিখ আনুমানিক দুপুর ০২ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ নাজমুল হক
সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার ডুমুরিয়া গ্রামের
ডুমুরিয়া পাকা রাস্তার উপর হতে ২৭১ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার
আনুমানিক মূল্য ১,০৮,৪০০/-(এক লক্ষ আট হাজার চারশত) টাকা মাত্র ।
২। অদ্য ০৭
এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক রাত ০২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ তোতা মিয়া সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার কুতুবপুর গ্রামের কুতুবপুর
ঈদগাহ মাঠ হতে ৩০০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য
১,২০,০০০/-(এক লক্ষ বিশ হাজার) টাকা মাত্র।
৩। অদ্য ০৭
এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক রাত ০৩ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের শ্যামকুড় বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ জুয়েল মিয়া সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার নোয়াপাড়া গ্রামের নোয়াপাড়া নদীর
পাড় হতে ৩০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য
৪৫,০০০/-(পঁয়তাল্লিশ হাজার) টাকা মাত্র ।
৪। অদ্য ০৭
এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক রাত ০৩ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের মেদেনীপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সৈয়দ
আহম্মেদ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মেদেনীপুর
গ্রামের মেদেনীপুর খালের পাড় নামক স্থান হতে ১৫ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম
হয়, যার আনুমানিক মূল্য ২২,৫০০/-(বাইশ হাজার পাঁচশত) টাকা মাত্র ।
৫। অদ্য ০৭
এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক ভোর ০৪ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের বেনীপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার নবদূর্গাপুর গ্রামের ফার্মমাঠ
হতে ১৪ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২১,০০০/-(একুশ
হাজার) টাকা মাত্র।
৬। উপরে
উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৩,১৬,৯০০/-(তিন লক্ষ ষোল হাজার নয়শত)
টাকা মাত্র।
