Pages

Thursday, April 9, 2015

চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান বিরোধী অভিযানঃ ১০ এপ্রিল ২০১৫



১।   গত ০৯ এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক বিকাল ০৩ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জীবননগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার জীবননগর গ্রামের পেয়ারাতলা পাকা রাস্তার উপর হতে ০১ জন ধৃত আসামীসহ {মোঃ সাদ্দাম হোসেন(১৯), পিতা-মোঃ আবু বক্কর সিদ্দিক, গ্রাম-রামনগর, পোষ্ট- দর্শনা, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা} ০৯ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৩,৫০০/-(তের হাজার পাঁচশত) টাকা মাত্র। উল্লেখ্য, উক্ত আসামীকে উপজেলা নির্বাহী মেজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ নূরুল হাফিজ কর্তৃক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ৫,০০০/- জরিমানা, অনাদায়ে আরো ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড শাস্তি প্রদান করা হয়েছে। যাহার মোবাইল কোট মামলা নম্বর ২৮/২০১৫ তারিখ ০৯ এপ্রিল ২০১৫ ধারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২২(গ)।


২।   গত ০৯ এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক রাত ১১ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আশানুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার আকন্দবাড়ীয়া গ্রামের তিন রাস্তার মোড় হতে হতে ৪০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৬০,০০০/-(ষাট হাজার) টাকা মাত্র ।


৩।  অদ্য ১০ এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক রাত ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ধোপাখালী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল মতিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মাধপকালী গ্রামের ধোপখালী মাঠ হতে হতে ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২৪,০০০/-(চোব্বিশ হাজার) টাকা মাত্র ।


৪।   উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৯৭,৫০০/-(সাতানব্বই হাজার পাঁচশত) টাকা মাত্র।