গত ০৪ এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক রাত ০৯ টা ১৫ মিনিটের
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল
কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল কুদ্দুছ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার জীবননগর থানার শিংনগর গ্রামের শিংনগর মাঠ হতে ৮০ বোতল ভারতীয় ফেন্সিডিল ৫০
বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,০৭,০০০/-(এক লক্ষ সাত
হাজার) টাকা মাত্র ।
