Pages

Wednesday, July 8, 2015

চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান বিরোধী অভিযানঃ ০৯ জুলাই ২০১৫



১।   অদ্য ০৯ জুলাই ২০১৫ তারিখ আনুমানিক রাত ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আশানুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার রাংগেরপোত গ্রামের রাংগেরপোতা ইট ভাটার পার্শ্বে হতে ০১ জন পলাতক আসামী {মোঃ আকরাম হোসেন (৩৫), পিতা- মৃত আমজেদ আলী, গ্রাম-আকন্দবাড়ীয়া, পোষ্ট-আকন্দবাড়ীয়া, থানা-চুয়াডাংগা এবং জেলা- চুয়াডাংগা} ১১৮ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ০১টি মোটর সাইকেল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,৯৭,২০০/-(এক লক্ষ সাতানব্বই হাজার দুইশত)টাকা মাত্র।

২।   অদ্য ০৯ জুলাই ২০১৫ তারিখ আনুমানিক রাত ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের গয়েশপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার গয়েশপুর গ্রামের গয়েশপুরর খরের মাঠ হতে ২২৬ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৯০,৪০০/-(নব্বই হাজার চারশত) টাকা মাত্র।


৩। অদ্য ০৯ জুলাই ২০১৫ তারিখ আনুমানিক দুপুর ১২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ মাসুদ খাঁন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের বিএসপি মাঠ হতে ০২জন ধৃত আসামীসহ {মোঃ রাজু মিয়া(২০), পিতা- মোঃ আকুব্বার আলী এবং মোঃ সজল মিয়া(১৮), পিতা-মোঃ ফিরোজ আলম উভয়ের গ্রাম-ঈশ্বরচন্দ্রপুর, পোষ্ট- দর্শনা, থানা-দামুড়হুদা ও জেলা- চুয়াডাংগা} ২০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকা মাত্র। আটককৃত আসামীকে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট, দামুড়হুদা কর্তৃক মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ এর ২২ ‘ঘ’ ধারা মোতাবেক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড শাস্তি প্রদান করা  হয়েছে, যার মোবাইল কোর্ট মামলা নং ৩৯/২০১৫ তারিখ ০৯ জুলাই ২০১৫।

৪।   উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৩,১৭,৬০০/-(তিন লক্ষ সতের হাজার ছয়শত)টাকা মাত্র।