Pages

Wednesday, July 15, 2015

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা


অদ্য ১৫ জুলাই ২০১৫ তারিখে আনুমানিক সকাল ১১টা হতে ১১টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ  নাজিরাকোনা বিওপির সার্বিক ব্যাবস্থাপনায় নারী শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য বিওপির দায়িত্বপূর্ণ এলাকার নাজিরাকোনা মোড় নামক স্থানে স্থানীয় জনসাধারন গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন হাবিলদার মোঃ আবুল বাসার। বর্ণিত সভায় মোঃ আহসান আলী মন্ডল, আহম্মদ আলী, রফিকউদ্দিনসহ ৫৫ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।