Pages

Friday, July 17, 2015

চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১৮ জুলাই ২০১৫



১। অদ্য ১৮ জুলাই ২০১৫ তারিখ আনুমানিক রাত ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মিন্টু সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মানিকপুর গ্রামের মানিকপুর মাঠ হতে ০৮ বোতল ভারতীয় মদ এবং ১২ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৬,৮০০/-(ষোল হাজার আটশত) টাকা মাত্র ।
২। অদ্য ১৮ জুলাই ২০১৫ তারিখ আনুমানিক রাত ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ নাছির উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার সিংনগর গ্রামের সিংনগর মাঠ হতে ৪০০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,৬০,০০০/- (এক লক্ষ ষাট হাজার) টাকা মাত্র ।

৩।   উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১,৭৬,৮০০/-(এক লক্ষ ছিয়াত্তর হাজার আটশত)টাকা মাত্র।