Pages

Monday, July 27, 2015

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা



১।   অদ্য ২৭ জুলাই ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১০টা হতে ১০টা ৪০ মিনিট পর্রন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ মুন্সিপুর বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মুন্সিপুর মাঝপাড়া নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন মুন্সিপুর বিওপি হাবিলদার মোঃ আলী হোসেন । বর্ণিত সভায় মোঃ আইয়ুব আলী মেম্বার, মোঃ লিয়াকত আলী মেম্বার, মোঃ আবুল কাশেম সহকারী শিক্ষকসহ ৬০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

২।   অদ্য ২৭ জুলাই ২০১৫ তারিখ আনুমানিক দুপুর ১১টা ৩০ মিনিট হতে ১২টা ১০ মিনিট পর্রন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ জগন্নাথপুর বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় রাজধানীপাড়া মোড় নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন জগন্নাথপুর বিওপি হাবিলদার মোঃ আসাদুল করিম। বর্ণিত সভায় মোঃ ইসমাইল হোসেন প্রধাণ শিক্ষক হুদাপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, মোঃ আয়ুব আলী মেম্বার এবং মোঃ আনছার আলীসহ ৬০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।