১। অদ্য ২৪ জুলাই
২০১৫ তারিখ আনুমানিক রাত ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের দর্শনা কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে
অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার চুয়াডাংগা সদর থানার আকন্দবাড়ীয়া গ্রামের আকন্দবাড়ীয়া
গাংপাড়া নালু মন্ডলের বাড়ী হতে { সাথে ০৩জন পলাতক আসামী হামিদা খাতুন(৪৮) স্বামী- নালু
মন্ডল, মোঃ মোল্লা মিয়া (৩০) পিতা- নালু মন্ডল এবং মিস শিপা (২৫) পিতা- নালু মন্ডল
উভয়ের গ্রাম-আকন্দবাড়ীয়া (গাংপাড়া), থানা-চুয়াডাংগা সদর ও জেলা-চুয়াডাংগা} ৭৫ বোতল
ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকা
মাত্র ।
২। অদ্য ২৪ জুলাই
২০১৫ তারিখ আনুমানিক রাত ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েক কাজী হান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে
অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের কানকাটা
ব্রীজ হতে ০১জন ধৃত আসামীসহ {মোঃ সম্রাট (১৮), পিতা- মোঃ আজিজুল হক, গ্রাম-আকন্দবাড়ীয়া,থানা-চুয়াডাংগা
সদর ও জেলা-চুয়াডাংগা} ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য
১৬,০০০/-(ষোল হাজার) টাকা মাত্র । ধৃত আসামীকে দামুড়হুদা থানায় সোর্পদ করা হয়েছে।
১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি (১) বি ধারা মোতাবেক রুজু করা হয়েছে। যার
মাললা নং-১৬ তারিখ ২৪ জুলাই ২০১৫ ।
৩। অদ্য ২৪ জুলাই
২০১৫ তারিখ আনুমানিক ভোর ০৪টা ৩০মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েক কাজী হান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে
অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের বিএসপি মাঠ
হতে ৫০২ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২,০০,৮০০/-(দুই
লক্ষ আট শত) টাকা মাত্র ।
৪। অদ্য ২৪ জুলাই
২০১৫ তারিখ আনুমানিক ভোর ০৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আলী হোসেন সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার কার্পাসডাংগা গ্রামের মুচির
বটতলা পাকা রাস্তার উপর হতে ৭২ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ০১ টি মোটর সাইকেল আটক
করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২,২৮,৮০০/-(দুই লক্ষ আটাশ হাজার আটশত) টাকা
মাত্র ।
৫। অদ্য ২৪ জুলাই
২০১৫ তারিখ আনুমানিক সকাল ০৯টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের জগন্নাথপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আবুল কালাম সরদার
সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার খলিশাগাড়ী গ্রামের
খলিশাগাড়ী পাকা রাস্তার উপর হতে ০২ কেজি গাঁজা আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য
৭,০০০/-(সাত হাজার) টাকা মাত্র।
৬। উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৪,৮২,৬০০/-(চার
লক্ষ বিরাশি হাজার ছয়শত)টাকা মাত্র।



