১। অদ্য ১১ জুলাই ২০১৫ তারিখ আনুমানিক দুপুর ১১ টা ৩০ মিনিটের সময় দর্শনা
রেলওয়ে ষ্টেশনে ঢাকা-কলকাতা মৈত্রী এক্সপ্রেস ট্রেনে বিজিবি, ম্যাজিষ্ট্রেট,
রেলওয়ে পুলিশ, ষ্টেশন মাষ্টার এবং কাষ্টমস এর সমন্বয়ে একটি বিশেষ যৌথ টাস্কফোর্স
অভিযান পরিচালনা করা হয় এবং মালিক বিহীন অবস্থায় ৮০০ প্যাকেট সিগারেট ও ৪০০ পিচ
শাড়ী আটক করা হয়, যার আনুমানিক সিজার মূল্য ৫,০০,০০০/-(পাঁচ লক্ষ)টাকা। এছাড়াও
কাষ্টমস কর্তৃক পাসপোর্ট ধারী ব্যক্তিদের নিকট হতে অতিরিক্ত মালামাল বহনের জন্য
আনুমানিক ৭৪,০০০/-টাকার রাজস্ব আদায় করা হয়, যা পূর্বের দিনে শুন্য ছিল। উক্ত
টাস্কফোর্স অভিযানে উপস্থিত ছিলেন বিজিবি কুষ্টিয়া সেক্টরের অতিরিক্ত পরিচালক মোঃ
তারেক মাহমুদ সরকার, ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মোঃ আনোয়ার
জাহিদ, ম্যাজিষ্ট্রেট মোঃ ফরিদুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার, দামুড়হুদা,
রেলওয়ে পুলিশ, ষ্টেশন মাষ্টার, দর্শনা এবং কাষ্টমস এর কর্মকর্তাসহ প্রমুখ ব্যক্তিবর্গ।




