অদ্য ১৬ জুলাই ২০১৬ তারিখ আনুমানিক
দুপুর ১২টা ২৫ মিনিটের সময় বাংলাদেশ কারাগার হতে সাজাভোগ শেষে মুক্তিপ্রাপ্ত
ভারতীয় নাগরিক নুরাই শেখ, পিতা- মৃত মকিন শেখ, সাং-লক্ষিপুর (উত্তর-পূর্ব পাড়া),
ভালু গ্রাম, থানা- মঙ্গল কোর্ট, জেলা- বর্ধমানকে ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের গেদে
কোম্পানী কমান্ডার এবং দর্শনা বিজিবি কোম্পানী কমান্ডার এর উপস্থিতিতে বাংলাদেশ
পুলিশ কর্তৃক ভারতীয় পুলিশ এর নিকট হস্তান্তর/গ্রহণ কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।