Pages

Thursday, July 30, 2015

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণাঃ ৩০ জুলাই ২০১৫



অদ্য ৩০ জুলাই ২০১৫ তারিখ আনুমানিক সকাল ০৯টা হতে ০৯টা ৫০ মিনিট পর্রন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ নাজিরাকোনা বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নাজিরাকোনা পাঁকা রাস্তার মোড় নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন নাজিরাকোনা বিওপি হাবিলদার মোঃ আবুল কালাম সরদার। বর্ণিত সভায় মোঃ খায়রুল হাসান মেম্বার ১নং ওয়ার্ড, মোঃ রমজান আলী প্রাক্তন মেম্বার, মোঃ হাসান মোল্লা (অবসর প্রাপ্ত শিক্ষক) সহ ১০০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।