অদ্য ১৪ জুলাই ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১১ টা হতে ১২ টা ৩০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সার্বিক তত্ত্বাবধানে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার অন্তর্গত বাঘাডাংগা হাই স্কুল মাঠে সীমান্তে হত্যা, চোরাচালান এবং নারী ও শিশু পাচার প্রতিরোধকল্পে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত মত বিনিময় সভায় বিজিবি কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার উপ-মহাপরিচালক হ্লা হেন মং, ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক এস এম মনিরুজ্জামান বিজিবিএম, ভারপ্রাপ্ত কর্মকর্তা মহেশপুর থানা, নারী ও শিশু বিষয়ক কর্মকর্তা মহেশপুর থানা, নেপা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্কুল মাষ্টার এবং স্থানীয় গণমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ সীমান্ত হত্যা বন্ধে করণীয়, চোরাচালান প্রতিরোধ এবং নারী ও শিশু পাচার এর ক্ষতিকর বিষয়গুলোর ব্যাপারে বক্তব্য প্রদান করেন। উক্ত মত বিনিময় সভায় এলাকার সর্ব স্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।






