অদ্য ১৮ জুলাই ২০১৫
তারিখ বিপুল উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে পবিত্র ঈদ-উল-ফিতর ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়ন, চুয়াডাংগায় উদযাপিত হয় । অত্র ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে সকাল ০৮টা
৩০ মিনিটের সময় পবিত্র ঈদ-উল-ফিতর এর নামাজ জামাতের সাথে আদায় করা হয়। এ সময় উপস্থিত
ছিলেন ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক, অতিরিক্ত পরিচালক এবং অন্যান্য পদবীর
সৈনিকবৃন্দ । ঈদের নামাজ শেষে পরিচালক এবং অতিরিক্ত পরিচালক ব্যাটালিয়ন সদর এবং পরে
দর্শনা, নিমতলা বিওপিতে সৈনিকদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। দুপুর ১২টা ৩০
মিনিটের সময় সৈনিক মেসে প্রীতিভোজের আয়োজন করা হয় । ০১টা ২০ মিনিটের সময় সরকারী
শিশু পরিবার, চুয়াডাংগা এতিমখানার এতিম সদস্যদের মাঝে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের
পক্ষ হতে প্রীতিভোজের আয়োজন করা হয়। উক্ত সময় পরিচালক, অতিরিক্ত পরিচালক, এডিসি
(রাজস্ব) চুয়াডাংগা, গন্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত
ছিলেন ।এছাড়া অদ্য রাত ০৮টার সময় হাসপাতাল কমপ্রেক্স, ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন,
চুয়াডাংগায় ঈদ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।












