অদ্য
২৩ জুলাই ২০১৫ তারিখ বিকাল ০৪টার সময় ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন এর ব্যবস্থাপনায়
যশোর রিজিয়ন আন্তঃ ব্যাটালিয়ন তায়কোয়ান্ডো প্রতিযোগিতা-২০১৫ এর চূড়ান্ত
প্রতিযোগিতা বাস্কেটবল গ্রাউন্ডে অনুষ্ঠিত হয় । উক্ত প্রতিযোগিতায় প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন বিগ্রেডিয়ার জেনারেল দেওয়ান শেখ মোঃ শহীদুল ইসলাম, এনডিসি,
এএফডব্লিউসি, পিএসসি, রিজিয়ন কমান্ডার, দক্ষিণ-পশ্চিম রিজিয়ন, যশোর, সেক্টর
কমান্ডার বিজিবি কুষ্টিয়া, পরিচালক ৬ বিজিবি, চুয়াডাংগা এবং অন্যান্য অফিসারবৃন্দ।
প্রতিযোগিতায় ৬, ২৩, ২৬, ৩৪, ৩৮ এবং ৪৭
বর্ডার গার্ড ব্যাটালিয়ন অংশগ্রহন করে । এতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, চুয়াডাংগা
চ্যাম্পিয়ন (০৫টি স্বর্ন, ০৪টি রৌপ্য এবং ০৪টি তাম্র পদক) এবং ৩৪ বর্ডার গার্ড
ব্যাটালিয়ন, নীলডুমুর রানাআপ (০২টি স্বর্ন পদক) হওয়ার গৌরব অর্জন করে।

