Pages

Tuesday, July 14, 2015

চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান বিরোধী অভিযানঃ ১৫ জুলাই ২০১৫



১। গত ১৪ জুলাই ২০১৫ তারিখ আনুমানিক রাত ০৮টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নতুনপাড়া বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আব্দুল মান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার নতুনপাড়া গ্রামের নতুনপাড়া আমবাগান হতে ০১জন ধৃত আসামীসহ {মোঃ ইসমাইল হোসেন(২০), পিতা- আতিকুল ইসলাম, গ্রাম-নতুনপাড়া, থানা-জীবননগর ও জেলা- চুয়াডাংগা} ১০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৫,০০০/-(পনের হাজার) টাকা মাত্র। আটককৃত আসামীকে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট, জীবননগর কর্তৃক মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ এর ২২ ‘ঘ’ ধারা মোতাবেক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড শাস্তি প্রদান করা  হয়েছে, যার মোবাইল কোর্ট মামলা নং ৬৯/২০১৫ তারিখ ১৪ জুলাই ২০১৫।

২।  অদ্য ১৫ জুলাই ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ লূৎফর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঝাঝাডাংগা গ্রামের ঝাঝাডাংগা রাস্তার পার্শ্বে হতে ০২জন ধৃত আসামীসহ {মোঃ আজগর আলী(৫০), পিতা-মৃত মফেল মন্ডল এবং মোঃ ইকবাল হোসেন(৩০), পিতা-কুদ্দুস আলী, গ্রাম-ঝাঝাডাংগা, থানা-দামুড়হুদা, জেলা- চুয়াডাংগা} ২০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৮,০০০/-(আট হাজার) টাকা মাত্র। আটককৃত মালামাল ও আসামী দামুড়হুদা থানায় সোপার্দ করা হবে।

৩।   উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ২৩,০০০/-(তেইশ হাজার) টাকা মাত্র।