১। অদ্য ০৮ জুলাই ২০১৫ তারিখে আনুমানিক বিকাল ০৩টা হতে বিকাল ০৩টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ মুন্সিপুর বিওপির সার্বিক ব্যাবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য বিওপির দায়িত্বপূর্ণ
এলাকার মুন্সিপুর মাঝপাড়া নামক স্থানে স্থানীয় জনসাধারন ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন মুন্সিপুর বিওপি কমান্ডার হাবিলদার
মোঃ আলী হোসেন। বর্ণিত সভায় কার্পাসডাংগা ইউপি এর ৩নং ওয়ার্ডের মেম্বার মোঃ আইয়ুব
আলী, মুন্সিপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আবুল কাশেমসহ ৪০ জন
স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।