Pages

Wednesday, July 15, 2015

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকঃ ১৫ জুলাই ২০১৫




১।   অদ্য ১৫ জুলাই ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১০টা হতে ১০টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মদনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৮৪/৪৩-টি এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ছোট বলদিয়া মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন মদনা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ ইয়াকুব আলী এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের বিষ্ণুপুর ক্যাম্প কমান্ডার এসআই কোলোয়ান সাংরা ।


২।   অদ্য ১৫ জুলাই ২০১৫ তারিখ আনুমানিক দুপুর ০১টা ২০ মিনিট হতে ০২টা  মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৮১ এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার কামাড়পাড়া মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন বারাদী বিওপি কমান্ডার হাবিরদার মোঃ লুৎফর রহমান এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের বিজয়পুর ক্যাম্প কমান্ডার এএসআই ওম প্রকাশ ।
 

৩।   উপরে উল্লেখিত পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।