Pages

Thursday, July 30, 2015

চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ৩১ জুলাই ২০১৫


১। অদ্য ৩১ জুলাই ২০১৫ তারিখ আনুমানিক ভোর ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের বিএসপি মাঠ হতে ০১জন ধৃত আসামীসহ {মোঃ নাজমুল হোসেন(২৫), পিতা- সানোয়ার মন্ডল, গ্রাম-আকন্দবাড়ীয়া, পোষ্ট-আকন্দবাড়ীয়া, থানা-চুয়াডাংগা সদর ও জেলা- চুয়াডাংগা} ০৯ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৩,৫০০/-(তের হাজার পাঁচশত) টাকা মাত্র । আটককৃত আসামীকে দামুড়হুদা থানায় সোর্পদ করা হয়েছে । ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি (১) বি ধারা মোতাবেক রুজু করা হয়েছে। যার মামলা নং-২২ তারিখ ৩১ জুলাই ২০১৫।

২। অদ্য ৩১ জুলাই ২০১৫ তারিখ আনুমানিক ভোর ০৪টা ১৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শাহাবুদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার মুন্সিপুর গ্রামের মুন্সিপুর পাকা রাস্তার উপর হতে ১১০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪৪,০০০/-(চুয়াল্লিশ হাজার) টাকা মাত্র ।
২।   উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৫৭,৫০০/-(সাতান্ন হাজার পাঁচশত )টাকা মাত্র।