১। অদ্য ২৩ জুলাই
২০১৫ তারিখ আনুমানিক ভোর ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ মমতাজ উদ্দিন সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার হালদারপাড়া গ্রামের হালদারপাড়া
মাঠ হতে ৩০৮ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ০২ কেজি গাঁজা আটক করতে সক্ষম হয়, যার
আনুমানিক মূল্য ১,৩০,২০০/-(এক লক্ষ ত্রিশ হাজার দুইশত) টাকা মাত্র ।
২। অদ্য ২৩ জুলাই
২০১৫ তারিখ আনুমানিক ভোর ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের মেদিনীপুর বিওপির টহল কমান্ডার নায়েক শেখ মোহাম্মদ মানিক সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মেদিনীপুর গ্রামের মেদিনীপুর
সুইজগেট আমবাগান হতে ২৪ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩৬,০০০/-(ছত্রিশ
হাজার) টাকা মাত্র ।
৩। অদ্য ২৩ জুলাই
২০১৫ তারিখ আনুমানিক ভোর ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মতিউর রহমান সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঠাকুরপুর গ্রামের ঠাকুরপুর
হাইস্কুল মাঠ হতে ৭২ বোতল ভারতীয় মদ এবং ৫০০০ পিচ ভারতীয় হাত ঘড়ির ব্যাটারি আটক করতে
সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২,০৮,০০০/-(দুই লক্ষ আট হাজার) টাকা মাত্র ।
৪। অদ্য ২৩ জুলাই
২০১৫ তারিখ আনুমানিক সকাল ০৮টা ৩০ মিনিটের
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল
কমান্ডার নায়েক মোঃ কাজী হান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার
চুয়াডাংগা থানার শিংনগর গ্রামের শিংনগর মাঠ হতে ৭২ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে
সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২৮,৮০০/-(আটাশ হাজার আটশত) টাকা মাত্র ।
৫। উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৪,০৩,০০০/-(চার
লক্ষ তিন হাজার)টাকা মাত্র।
