১। অদ্য ১৩
জুলাই ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১০টা হতে ১০টা ৪০ মিনিট পর্যন্ত
৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬৪
এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার জীবননগর থানার আইসিপি নামক স্থানে
বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে
বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন মেদিনীপুর বিওপি কমান্ডার হাবিলদার মোঃ হামিদুল ইসলাম
এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের টংগী ক্যাম্প কমান্ডার
এএসআই ডি তেওয়ারী ।
২। অদ্য ১৩
জুলাই ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১০টা হতে ১০টা ৪০ মিনিট পর্যন্ত
৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মদনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৮৪/৪০-টি
এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বড় বলদিয়া মাঠ নামক
স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা
বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন ঠাকুরপুর ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার নায়েব
সুবেদার মোঃ ইয়াকুব আলী এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ
ব্যাটালিয়নের কাদিপুর কোম্পানী কমান্ডার ইন্সপেক্টর হামিদ প্রেস ।
৩। অদ্য ১৩
জুলাই ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১০টা ২০ মিনিট হতে ১১টা পর্যন্ত
৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ধোপাখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৭০/৩২-টি
এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার জীবননগর থানার মাধবখালী মাঠ নামক স্থানে
বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে
বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন ধোপাখালী বিওপি কমান্ডার নায়েক মোঃ আব্দুল হামিদ এবং
প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের মেদেরী ক্যাম্প
কমান্ডার এএসআই শের সিং ।
৪। উপরে
উল্লেখিত পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা,
তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা,
নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত
পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।