১। অদ্য ১০ জুলাই
২০১৫ তারিখ আনুমানিক রাত ১২ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের শ্যামকুড় বিওপির টহল কমান্ডার হাবিলদার কাজী শাহীন সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদাহ জেলার মহেষপুর থানার কোসালপুর গ্রামের খোসালপুর
মাঠ হতে ২৪ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩৬,০০০/-(ছত্রিশ
হাজার) টাকা মাত্র।
২। অদ্য ১০ জুলাই
২০১৫ তারিখ আনুমানিক ভোর ০৪টা ৩০মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের বারাদী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সিরাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর
মাঠ হতে ৫২ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৭৮,০০০/-(আটাত্তর
হাজার) টাকা মাত্র।
৩। অদ্য ১০ জুলাই
২০১৫ তারিখ আনুমানিক ভোর ০৫টা ৩০মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ মাসুদ খান সঙ্গীয় ফোর্স নিয়ে
অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের বিএসপি মাঠ
হতে ১১৫ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪৬,০০০/-(ছেচল্লিশ
হাজার) টাকা মাত্র।
৪। উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১,৬০,০০০/-(এক
লক্ষ ষাট হাজার)টাকা মাত্র।

