১। অদ্য ১৩ জুলাই
২০১৫ তারিখ আনুমানিক রাত ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের জীবননগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার জীবননগর গ্রামের পাঁকা রাস্তার উপর হতে ১১০ প্যাকেট ভারতীয়
ব্লাক/ শুটার সিগারেট আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২২,০০০/-(বাইশ হাজার)
টাকা মাত্র।
২। অদ্য ১৩ জুলাই
২০১৫ তারিখ আনুমানিক রাত ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ মাসুদ খাঁন সঙ্গীয় ফোর্স নিয়ে
অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ইশ্বরচন্দ্রপুর গ্রামের বিএসপি মাঠ
হতে ২১৬ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৮৬,৪০০/-(ছিয়াশি
হাজার চারশত) টাকা মাত্র।
৩। অদ্য ১৩ জুলাই
২০১৫ তারিখ আনুমানিক সকাল ০৭টা ৪৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের বাঘাডাংগা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ নজরুল ইসলাম সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার খোশালপুর গ্রামের খোশালপুর মাঠ
হতে ধৃত ০১ জন আসামীসহ (মোঃ আজগর মন্ডল (৪৫), পিতা- মৃত বান্দার মন্ডল, গ্রাম-
খোশালপুর, পোস্ট- নেপা, থানা- মহেশপুর, জেলা- ঝিনাইদহ) ০৯ বোতল ভারতীয় ফেন্সিডিল, ০১টি
তারকাটার সারাশি এবং ০১টি মোবাইল সেট আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৭,৪০০/-(সাত
হাজার চারশত) টাকা মাত্র । আসামী ও মালামাল মহেশপুর থানায় সোপার্দ করা হচ্ছে।
৪। উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১,১৫,৮০০/-(এক
লক্ষ পনের হাজার আটশত ) টাকা মাত্র।
