১। অদ্য ২৫ জুলাই
২০১৫ তারিখ আনুমানিক রাত ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের জগন্নাথপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আবুল কালাম সরদার সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হুদাপাড়া গ্রামের হুদাপাড়া
গ্রাম হতে ০৩জন ধৃত আসামীসহ { (১) মোঃ আরিফ হোসেন (২৬), পিতা- মৃত আবুল কাউসার,
গ্রাম-পিরোজপুর মোড়, পোষ্ট- পিরোজপুর, থানা- মেহেরপুর, জেলা- মেহেরপুর (২) মোঃ
জাহিদ হাসান রঞ্জু (২৩), পিতা- মোঃ আনারুল ইসলাম এবং (৩)মোঃ রতন মিয়া (২৫),
পিতা-মোঃ আব্দুস সাত্তার, উভয়ের গ্রাম- মল্লিকপাড়া, পোষ্ট-মেহেরপুর, থানা-
মেহেরপুর, জেলা- মেহেরপুর এবং { সাথে ০২জন পলাতক আসামী (১) মোঃ হারুন অর রশিদ(৩০),
পিতা- আলী হিম এবং মোঃ আরশ আলী (৩৫), পিতা-আসান আলী উভয়ের গ্রাম-হুদাপাড়া, পোষ্ট-
চন্দ্রাবাস, থানা-দামুড়হুদা, জেলা- চুয়াডাংগা} ১১ বোতল ভারতীয় ফেন্সিডিল, ২০০গ্রাম
গাঁজা, ০২টি ভারতীয় রুপি (১০রুপি), ০১টি ডায়াং রানার মোটর সাইকেল (৫০সিসি) এবং
০৩টি মোবইল সেট আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,২৭,১২০/-(এক লক্ষ সাতাশ
হাজার একশত বিশ) টাকা মাত্র।আটককৃত আসামীদেরকে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট,
দামুড়হুদা কর্তৃক মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ এর ১৯ (১) এর ৭ (ক) ধারা মোতাবেক
ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড শাস্তি প্রদান করা হয়েছে, যার মোবাইল কোর্ট মামলা নং ৪১/২০১৫
তারিখ ২৫ জুলাই ২০১৫।
২। অদ্য ২৫ জুলাই
২০১৫ তারিখ আনুমানিক রাত ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েক কাজী হান্নান সঙ্গীয় ফোর্স নিয়ে
অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার সন্তোষপুর গ্রামের সন্তোষপুর মাঠ হতে
৬০০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২,৪০,০০০/-(দুই
লক্ষ চল্লিশ হাজার) টাকা মাত্র ।
৩। অদ্য ২৫ জুলাই
২০১৫ তারিখ আনুমানিক রাত ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েক মাসুদ খান সঙ্গীয় ফোর্স নিয়ে
অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর মাঠ হতে ০৮
বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১২,০০০/-(বার হাজার) টাকা
মাত্র।
৪। অদ্য ২৫ জুলাই
২০১৫ তারিখ আনুমানিক রাত ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েক মমতাজ উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে
অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার হালদারপাড়া গ্রামের হালদারপাড়া মাঠ
হতে ২৩০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য
৯২,০০০/-(বিরানব্বই হাজার) টাকা মাত্র ।
৫। অদ্য ২৫ জুলাই
২০১৫ তারিখ আনুমানিক ভোর ০৩টা ৩০মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের শ্যামকুড় বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ইস্কান্দার আলী মুন্সি সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার খোশালপুর গ্রামের খোশালপুর
মাঠ হতে ৪৮ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৭২,০০০/-(বাহাত্তর
হাজার) টাকা মাত্র ।
৬। উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৫,৪৩,১২০/-(পাঁচ
লক্ষ তেতাল্লিশ হাজার একশত বিশ)টাকা মাত্র।




