Pages

Saturday, July 11, 2015

চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান বিরোধী অভিযানঃ ১২ জুলাই ২০১৫


১। অদ্য ১২ জুলাই ২০১৫ তারিখ আনুমানিক রাত ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জীবননগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার কালিগঞ্জ গ্রামের কালিগঞ্জ পাঁকা রাস্তার উপর হতে ২২,৯৫০টি পটকা, ৯৬০পাতা কপালের টিপ, ১২৬ জোড়া কানের টব এবং ৮৫ টি ভারতীয় চশমা আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৬,৬০,৯৫০/-(ছয় লক্ষ ষাট হাজার নয়শত পঞ্চাশ) টাকা মাত্র ।

২। অদ্য ১২ জুলাই ২০১৫ তারিখ আনুমানিক রাত ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কুসুমপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ এবাদত হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পিপুলবাড়ীয়া গ্রামের পিপুলবাড়ীয়া মাঠ হতে ২৬ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩৯,০০০/-(ঊনচল্লিশ হাজার) টাকা মাত্র ।


৩। অদ্য ১২ জুলাই ২০১৫ তারিখ আনুমানিক রাত ০১টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ধোপাখালী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল মতিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মাধবখালী গ্রামের মাধবখারী মাঠ হতে ৪৭ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৮,৮০০/-(আঠার হাজার আটশত) টাকা মাত্র ।


৪। অদ্য ১২ জুলাই ২০১৫ তারিখ আনুমানিক রাত ০২টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মদনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মোখলেছুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বড় বলদিয়া গ্রামের বড় বলদিয়া ঈদগাহ মাঠ হতে ২৬ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩৯,০০০/-(ঊনচল্লিশ হাজার) টাকা মাত্র ।

৫। অদ্য ১২ জুলাই ২০১৫ তারিখ আনুমানিক ভোর ০৩টা ১৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাঘাডাংগা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার খোশালপুর গ্রামের খোশালপুর নদীর পাড় হতে ১০০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,৫০,০০০/-(এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা মাত্র।


৬।   উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৯,০৭,৭৫০/-(নয় লক্ষ সাত হাজার সাতশত পঞ্চাশ ) টাকা মাত্র।