১। ২২ জুলাই ২০১৫ তারিখ আনুমানিক বিকাল ০৬টা ৩০ মিনিটের
সময় ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ন এলাকায়
মেইন পিলার ৬২/৯-এস হতে আনুমানিক ১০০ গজ ভারতের অভ্যন্তরে (জিআর-৬১২৮৫৮ মানচিত্র
৭৯-এ/১৫) বাংলাদেশী গরু(২১ টি গরু) ঘাস খেতে খেতে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে
১৭৩ বিএসএফ পুটিখালী ক্যাম্পের বিএসএফ কর্তৃক ২১ টি গরু ধরে নিয়ে যায় । উক্ত
বাংলাদেশী গরুগুলির ব্যাপারে ১৭৩ বিএসএফ পুটিখালী ক্যাম্পের সাথে যোগাযোগ করা হয়
এবং ২৩ জুলাই ২০১৫ তারিখ সকাল ১০ টার সময় বাংলাদেশী গরুগুলি কোম্পানী কমান্ডার
পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত এনে সংশ্লিষ্ট মালিকদের ফেরত দেওয়া হয় । উল্লেখ্য
যে, বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন গয়েশপুর কোম্পানী কমান্ডার সুবেদার কাজী রবিউল
আওয়াল এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের পুটিমারী
ক্যাম্প কমান্ডার এসি রমেশ চাঁদ।