১। অদ্য ২৪ জুলাই
২০১৫ তারিখ আনুমানিক সকাল ০৯টা হতে ০৯টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের মেদিনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬৫ এর নিকট শুন্য
রেখা বরাবর চুয়াডাংগা জেলার জীবননগর থানার আইসিপি নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি
কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে
নেতৃত্ব দেন মেদিনীপুর বিওপি কমান্ডার হাবিলদার মোঃ রফিকুল ইসলাম এবং প্রতিপক্ষ
বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের টংগী ক্যাম্প কমান্ডার এএসআই
ডি তেওয়ারী ।
২। অদ্য ২৪ জুলাই
২০১৫ তারিখ আনুমানিক সকাল ১০টা হতে ১০টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬৫/২-এস এর নিকট
শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার জীবননগর থানার নতুনপাড়া আমবাগান নামক স্থানে
বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে
বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন নতুনপাড়া বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ শাহ আলম এবং
প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের খেজুরবাগান ক্যাম্প
কমান্ডার এসআই মদল লাল ।
৩। অদ্য ২৪ জুলাই
২০১৫ তারিখ আনুমানিক সকাল ১১টা হতে ১১টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬০/৮৭-আর এর নিকট
শুন্য রেখা বরাবর ঝিনাইদহ জেলার মহেশপুর থানার খোশালপুর মাঠ নামক স্থানে
বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে
বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন বাঘাডাংগা বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ নজরুল
ইসলাম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের কুমাড়ীপাড়া
ক্যাম্প কমান্ডার এসআই সুনীল কুমার রাম।
৪। অদ্য ২৪ জুলাই
২০১৫ তারিখ আনুমানিক সকাল ১১টা হতে ১১টা ৫০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৭২/১-এস এর নিকট
শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার জীবননগর থানার মানিকপুর মাঠ নামক স্থানে
বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে
বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন রাজাপুর বিওপি কমান্ডার হাবিলদার মোঃ মিন্টু সরকার এবং
প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের গেদে আমবাগান ক্যাম্প
কমান্ডার এসআই জিতেন্দ্র সিং ।
৫। উপরে
উল্লেখিত পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা,
তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা,
নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত
পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।
