Pages

Monday, July 6, 2015

বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকঃ ০৭ জুলাই ২০১৫



১।   অদ্য ০৭ জুলাই ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১০টা হতে ১০ টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬১/১-এস এর নিকট শুন্য রেখা বরাবর ঝিনাইদহ জেলার মহেশপুর থানার হালদারপাড়া মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন শ্রীনাথপুর বিওপি কমান্ডার হাবিলদার মোঃ বাবুল শেখ এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের ফতেপুর ক্যাম্প কমান্ডার এসআই জিতেন্দ্র কুমার ।
২।   অদ্য ০৭ জুলাই ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১০টা হতে ১০ টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬১/৭-এস এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বেনীপুর ডিসপোট মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন কুসুমপুর কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ রোস্তম আলী এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৭৩ বিএসএফ ব্যাটালিয়নের নোনাগঞ্জ ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর রামেশ কুমার শিং।
৩। অদ্য ০৭ জুলাই ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১০টা হতে ১০ টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জগন্নাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৯৫/৩ এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হুদাপাড়া মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন জগন্নাথপুর বিওপি কমান্ডার হাবিলদার মোঃ আবুল কালাম সরদার এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৮১ বিএসএফ ব্যাটালিয়নের গোংরা ক্যাম্প কমান্ডার এসি অজয় সিনহা ।


৪।   অদ্য ০৭ জুলাই ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১১টা ১৫ মিনিট হতে ১১ টা ৫৫ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৯৩/৬-আর এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার মুন্সিপুর তালতলা নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন মুন্সিপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ অহিদুল ইসলাম এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৮১ বিএসএফ ব্যাটালিয়নের মহাখোলা পোষ্ট কমান্ডার এস আই লেখরাজ সিং ।

৫।  উপরে উল্লেখিত পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।