Pages

Saturday, July 4, 2015

চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ০৫ জুলাই ২০১৫



১।   অদ্য ০৫ জুলাই ২০১৫ তারিখ আনুমানিক রাত ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার হালদারপাড়া গ্রামের হালদারপাড়া মাঠ হতে ৫০৬ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২,০২,৪০০/-(দুই লক্ষ দুই হাজার চারশত) টাকা মাত্র।

২।   অদ্য ৫ জুলাই ২০১৫ তারিখ আনুমানিক রাত ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বেনীপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ মোসলেম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার নবদূর্গাপুর গ্রামের নবদূর্গাপুর মাঠ হতে ১০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৫,০০০/-(পনের হাজার) টাকা মাত্র ।
৩। অদ্য ০৫ জুলাই ২০১৫ তারিখ আনুমানিক ভোর ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মিন্টু সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মানিকপুর গ্রামের মানিকপুর মাঠ হতে ১৮০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২,৭০,০০০/-(দু্ই লক্ষ সত্তর হাজার) টাকা মাত্র।

৪।   অদ্য ০৫ জুলাই ২০১৫ তারিখ আনুমানিক ভোর ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার পিরপুর কুল্লা গ্রামের পিরপুর কুল্লা মাঠ হতে ৭২ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,০৮,০০০/-(এক লক্ষ আট হাজার) টাকা মাত্র।

৫।  উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য  ৫,৯৫,৪০০/-(পাঁচ লক্ষ পঁচানব্বই হাজার চারশত) টাকা মাত্র। টাকা মাত্র।