১। অদ্য ০৬ জুলাই
২০১৫ তারিখ আনুমানিক রাত ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আরাফাত উল্লাহ সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঝাঝাডাংগা গ্রামের ঝাঝাডাংগা
পাঁকা রাস্তার উপর হতে ৫০৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মূল্য ২,০১,৬০০/-(দুই লক্ষ এক হাজার ছয়শত) টাকা মাত্র।
২। অদ্য ০৬
জুলাই ২০১৫ তারিখ আনুমানিক রাত ০১টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের মেদেনীপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ রফিকুল
ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার গোয়ালপাড়া
গ্রামের গোয়ালপাড়া পাঁকা রাস্তার উপর হতে ৪৮ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়,
যার আনুমানিক মূল্য ৭২,০০০/-(বাহাত্তর হাজার) টাকা মাত্র।
৪। অদ্য ০৬
জুলাই ২০১৫ তারিখ আনুমানিক রাত ০২টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের গয়েশপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ওয়াজেদ হোসেন
সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার গয়েশপুর গ্রামের গয়েশপুর হাই স্কুলের পিছন হতে ৬০
বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২৪,০০০/-(চব্বিশ
হাজার) টাকা মাত্র।
৫। অদ্য ০৬
জুলাই ২০১৫ তারিখ আনুমানিক ভোর ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের কুসুমপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ রোস্তম আলী সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার চাপাতলা গ্রামের চাপাতলা মাঠ হতে ৭০ বোতল ভারতীয়
মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,০৫,০০০/-(এক লক্ষ পাঁচ হাজার) টাকা
মাত্র।
৬। উপরে
উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৪,৪৫,০০০/-(চার লক্ষ পঁয়তাল্লিশ হাজার)
টাকা মাত্র।


