অদ্য
০৯ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ সকাল আনুমানিক ১০টা হতে ১০টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ ফুলবাড়ী বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু
পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয়
জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য ফুলবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ফুলবাড়ী তিন
রাস্তার মোড় নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে
আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন ফুলবাড়ী বিওপি কমান্ডার
হাবিলদার মোঃ শফিকুল ইসলাম । বর্ণিত সভায় মোঃ আবুল কাশেম ইউপি সদস্য কুড়ালগাছী এবং
অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ১৩০ জন স্থানীয়
গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
