Pages

Monday, February 8, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ০৯ ফেব্রুয়ারি ২০১৬



১। অদ্য ০৯ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল বারেক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হালদারপাড়া গ্রামের হালদারপাড়া মাঠ হতে ৯২ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩৬,৮০০/-(ছত্রিশ হাজার আটশত) টাকা মাত্র।

২। অদ্য ০৯ ফেব্রুয়ারি ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথলী বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ শাহ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার উথলী গ্রামের উথলী বটতলা মোড় হতে ৯০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩৬,০০০/-(ছত্রিশ হাজার) টাকা মাত্র।


৩।   উপরে উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ৭২,৮০০/-(বাহাত্তর হাজার আটশত) টাকা মাত্র।