Pages

Monday, August 8, 2016

বিএসএফ কর্তৃক বাংলাদেশী নাগরিক আটক ও বিজিবির নিকট ফেরত এবং বিজিবি কর্তৃক ভারতীয় নাগরিক আটক ও বিএসএফ এর নিকট ফেরত প্রদান তারিখ ০৮ আগষ্ট ২০১৬


অদ্য ০৮ আগষ্ট ২০১৬ তারিখ আনুমানিক ১০০০ ঘটিকায়   বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বুড়িপোতা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ১১৭/-এস হতে আনুমানিক ৫০ গজ ভারতের অভ্যন্তরে বুড়িপোতা নামক স্থান হতে বাংলাদেশী নাগরিক সামিদুল ইসলাম (২৫), পিতা-আরজ আলী, গ্রাম-বুড়িপোতা, পোষ্ট-গোবিপুর, থানা-মেহেরপুর সদর, জেলা-মেহেরপুরকে অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশের দায়ে ১৫ বিএসএফ ব্যাটালিয়নের শাহাপুর ক্যাম্পের টহল দল কর্তৃক ধৃত হয়। অপরদিকে এর পরপরই আনুমানিক ১০০০ ঘটিকায় বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বুড়িপোতা বিওপির দায়িত্বপূর্ন এলাকা মেইন পিলার ১১৭/-এস সংলগ্ন এলাকা হতে বুড়িপোতা নামক স্থানে ভারতীয় নাগরিক বিজয় বিশ্বাস (৫০), পিতা-মৃত বৈদ্যনাথ বিশ্বাস, গ্রাম-শাহাপুর, পোঃ-সাতিনা, থানা-তেহাট্টা, জেলা-নদীয়া, ভারতকে বুড়িপোতা গ্রামের কতিপয় স্থানীয় জনগন আটক করে। সংবাদ পেয়ে বিজিবি নিজস্ব টহল তাৎক্ষনিক উক্ত এলাকায় গমন করে এবং উক্ত ভারতীয় নাগরিককে নিজস্ব জিম্মায় নেয়। পরবর্তীতে একই দিন আনুমানিক ১৬২৫ ঘটিকায় কোম্পানী কমান্ডার পর্যায়ে অনুষ্ঠিত পতাকা বৈঠকের মাধ্যমে আটককৃত বাংলাদেশী নাগরিককে বিএসএফ এর নিকট হতে গ্রহন এবং ভারতীয় নাগরিককে বিএসএফ এর নিকট হস্তান্তর করা হয়েছে। অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশের দায়ে বর্ণিত বাংলাদেশী নাগরিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।