১। অদ্য ০৮ আগস্ট ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টা ২০মিনিটের
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল
কমান্ডার হাবিলদার মোঃ আলিমুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার
দামুড়হুদা থানার পিরপুরকুল্লা গ্রামের পিরপুরকুল্লা মাঠ হতে ১১৩ বোতল ভারতীয় মদ আটক
করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১,৬৯,৫০০/-(এক লক্ষ উনসত্তর হাজার পাঁচশত)
টাকা মাত্র।
২। অদ্য ০৮ আগস্ট ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪টার সময়
গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার
নায়েক মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা
থানার কুতুবপুর গ্রামের কুতুবপুর ঈদগাহ মাঠ হতে ২২ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম
হয়, যার আনুমানিক মূ্ল্য ৩৩,০০০/-(তেত্রিশ হাজার) টাকা মাত্র।
৩। অদ্য ০৮ আগস্ট ২০১৬ তারিখ ভোর আনুমানিক ০৫টার সময়
গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জগন্নাথপুর বিওপির টহল
কমান্ডার হাবিলদার মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার দামুড়হুদা থানার জয়পুর গ্রামের জয়পুর মাঠ হতে ৫২ বোতল ভারতীয় মদ আটক করতে
সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৭৮,০০০/-(আটাত্তর হাজার) টাকা মাত্র।
৪। উপরের আটককৃত মালামালের সর্বমোট মূল্য ২,৮০,৫০০/-(দুই
লক্ষ আশি হাজার পাঁচশত) টাকা মাত্র।


