Pages

Monday, April 6, 2015

চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান বিরোধী অভিযানঃ ০৬ এপ্রিল ২০১৫



১।   অদ্য ০৬ এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক রাত ০৪ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ধোপাখালী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল মতিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মাদপখালী মাঠ হতে ১৬৭ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৬৬,৮০০/-(ছিষট্টি হাজার আটশত) টাকা মাত্র ।

২।   অদ্য ০৬ এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক রাত ০২ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ লুৎফর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুরহুদা থানার ঠাকুরপুর মাঠ হতে ৬৮ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,০২,০০০/-(এক লক্ষ দুই হাজার) টাকা মাত্র।


৩।  উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১,৬৮,৮০০/-(এক লক্ষ আটষট্টি আটশত)টাকা মাত্র।