১। অদ্য ০৬
এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক সকাল ০৮টা হতে ০৮টা ৪০ মিনিট পর্যন্ত ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুজিবনগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ১০৫ এর
নিকট শুন্য রেখা বরাবর মেহেরপুর জেলার মুজিবনগর থানার বেলতলা নামক স্থানে
বিজিবি-বিএসএফ কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা
বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন মুজিবনগর কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ আবু
তাহের এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৯ বিএসএফ সুঠিয়া কোম্পানী কমান্ডার
এসি রিসিসেট ।
২। অদ্য ০৬
এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক দুপুর ১২টা ২০ মিনিট হতে ০১টা পর্যন্ত ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের ফুলবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৮৫/২৪টি
এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার দামুরহুদা থানার ফুলবাড়ী নামক স্থানে
বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে
বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন ফুললবাড়ী বিওপি কমান্ডার হাবিলদার মোঃ মোখলেছুর রহমান এবং
প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ হরেন্দ্রপুর ক্যাম্প কমান্ডার এসআই দিদাস ।
৩। অদ্য ০৬
এপ্রিল ২০১৫ তারিখ আনুমানিক বিকেল ০৫টা হতে ০৫টা ৫০ মিনিট পর্যন্ত ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের মেদেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৬৪ এর
নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার জীবননগর থানার দৌলতগঞ্জ আইসিপি নামক স্থানে
বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে
বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন মেদেনীপুর বিওপি কমান্ডার হাবিলদার মোঃ সামছুল আরেফিন এবং
প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ টুঙ্গি ক্যাম্প কমান্ডার এসআই
মোদন লাল ।
৪। উপরে উল্লেখিত পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।
