অদ্য ০৩ মে ২০১৬ তারিখ আনুমানিক বিকাল ০৪টা
৩০ মিনিট হতে ০৫টা ২০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ উথুলী বিওপির দায়িত্বপূর্ণ
এলাকায় চুয়াডাংগা
জেলার জীবননগর
থানার অন্তর্গত উধুলী
বাজার ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় সীমান্তে চোরাচালান
প্রতিরোধ, নারী ও শিশু পাচাররোধ এবং মাদক দ্রব্যের কুফল সম্পর্কিত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় । উক্ত মত বিনিময় সভায় প্রধান
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক পরিচালক মোহাম্মদ
আমির মজিদ। এছাড়াও বর্ণিত মত বিনিময় সভায় জীবননগর উপজেলা চেয়া্রম্যান মোঃ আব্দুল
লতিফ, জীবননগর মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ লাকি, উথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
মোঃ আব্দুল হান্নান, উথুলী ম্যাধমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ আকরাম হোসেন এবং স্থানীয়
গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত মতবিনিময় সভায় সীমান্তে
চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচাররোধ এবং মাদক দ্রব্যের কুফল সম্পর্কে আলোচনা
করা হয়। উক্ত মত বিনিময় সভায় এলাকার সর্ব স্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।




