Pages

Sunday, May 1, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ০২ মে ২০১৬



১।   অদ্য ০২ মে ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল বারেক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের বিএসপি পোষ্ট এর নিকট হতে ১০৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪১,৬০০/- (একচল্লিশ হাজার ছয়শত) টাকা মাত্র।

২।   অদ্য ০২ মে ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪টা ৩০মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ কাজী শাহিন মিয়া সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঝাঝাডাংগা গ্রামের ঝাঝাডাংগা আমবাগান হতে ৫০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৭৫,০০০/- (পঁচাত্তর হাজার) টাকা মাত্র।

৩।   উপরে উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ১,১৬,৬০০/-(এক লক্ষ ষোল হাজার ছয়শত) টাকা মাত্র।