১। অদ্য ০৩ মে ২০১৬ তারিখ সকাল আনুমানিক ০৭টা ১০
মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির
টহল কমান্ডার সুবেদার মোঃ শফিউল আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার
দামুড়হুদা থানার পিরপুরকুল্লা গ্রামের পিরপুরকুল্লা নতুনপাড়া হতে ০২ টি গরু আটক
করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,৪০,০০০/- (এক লক্ষ চল্লিশ হাজার ) টাকা
মাত্র।
২। অদ্য ০৩ মে ২০১৬ তারিখ সকাল আনুমানিক ০৮টা ৪৫
মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির
টহল কমান্ডার হাবিলদার মোঃ আবুল বাশার সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার
দামুড়হুদা থানার পিরপুরকুল্লা গ্রামের পিরপুরকুল্লা নতুনপাড়া আমবাগান হতে ০১ টি
গরু আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৭০,০০০/- (সত্তর হাজার) টাকা মাত্র।
৩। উপরে
উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ২,১০,০০০/-(দুই লক্ষ দশ হাজার) টাকা
মাত্র।

