অদ্য ০২ মে ২০১৬ তারিখ
বিকাল আনুমানিক ০৩টা হতে ০৩টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের
অধীনস্থ ধোপাখালী বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার,
চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা
প্রদানের জন্য ধোপাখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ধোপাখালী বটতলা মোড় নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য
ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য
প্রদান করেন ধোপাখালী বিওপি কমান্ডার হাবিলদার মোঃ আলী হোসেন । বর্ণিত সভায় মোঃ খাজা
মাষ্টার প্রধান শিক্ষক ধোপাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং অন্যান্য গন্যমান্য
ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৫০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ
উপস্থিত ছিলেন।
