Pages

Saturday, September 3, 2016

গবাদিপশু চোরাচালান দমন এবং সীমান্তে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্পর্কিত মত বিনিময় সভা ০৩ সেপ্টেম্বর ২০১৬


অদ্য ০৩ সেপ্টেম্বর ২০১৬ তারিখ সকাল আনুমানিক ১০টা হতে ১২টা পর্যন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ জীবননগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চুয়াডাংগা জেলার জীবননগর থানার অন্তর্গত জীবননগর হল (অডিটরিয়াম) নামক স্থানে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় গবাদিপশু চোরাচালান দমন এবং সীমান্তে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্পর্কিত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় উক্ত কর্মসূচীর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত সংসদ সদস্য জনাব হাজী মোঃ আলী আজগর (টগর) চুয়াডাংগা-২, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার উপ-মহাপরিচালক মোঃ মাহবুবুর রহমান, পিএসসি, আরো উপস্থিত ছিলেন বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমির মজিদ, ৫৮ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মোঃ তাজুল ইসলাম, ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল-মঈন, জীবননগর ইউএনও মোঃ নুরুল হাফিজ এবং জীবননগর উপজেলা চেয়া্রম্যান আবু মোহাম্মদ আব্দুল লতিফ(অমল)। এছাড়াও বর্ণিত মত বিনিময় সভায় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত মতবিনিময় সভায় গবাদিপশু চোরাচালান দমন এবং সীমান্তে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সম্পর্কে আলোচনা করা হয়। উক্ত মত বিনিময় সভায় এলাকার সর্ব স্তরের জনসাধারণ উপস্থিত ছিলে।