অদ্য ০২ সেপ্টেম্বর ২০১৬
তারিখ বিকাল আনুমানিক ০৪টা ৩০ মিনিট হতে ০৫টা ১০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের অধীনস্থ আনন্দবাস বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার,
মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে
প্রেষণা প্রদানের জন্য আনন্দবাস বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় আনন্দবাস সরকারী
প্রাথমিক বিদ্যালয় মাঠ নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের
উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন আনন্দবাস
বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ জাহিদ শিকদার । বর্ণিত সভায় মোঃ আনোয়ার হোসেন মেম্বার
৮নং ওয়ার্ড আনন্দবাস, মোঃ লিয়াকত আলী ও মোঃ রাসেল আলী সহকারী শিক্ষক আনন্দবাস
সরকারী প্রাথমিক বিদ্যালয় এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত
সভায় আনুমানিক ৬০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
