Pages

Monday, September 5, 2016

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা ০৫ সেপ্টেম্বর ২০১৬



অদ্য ০৫ সেপ্টেম্বর ২০১৬ তারিখ দুপুর আনুমানিক ০৩টা হতে ০৩টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ উথলী বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য উথলী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় উথলী মোড় নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন উথলী বিওপি কমান্ডার হাবিলদার মোঃ শওকত আলী। বর্ণিত সভায় মোঃ আকবর আলী প্রধান শিক্ষক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, মোঃ ইউনুস আলী মেম্বার ১নং ওয়ার্ড উথলী ইউপি এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৬৫ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।