Pages

Tuesday, September 6, 2016

চুয়াডাংগা বিজিবি কর্তৃক বিপুল পরিমান সেনেগ্রা ট্যাবলেট আটক ০৬ সেপ্টেম্বর ২০১৬



১।   অদ্য ০৬ সেপ্টেম্বর ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমির মজিদ এবং অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ আল-মঈন এর সার্বিক তত্ত্বাবধানে বুড়িপোতা বিওপির হাবিলদার মোঃ মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার বুড়িপোতা গ্রামের বুড়িপোতা মাঠ হতে ১,১৯,৮০০ টি ভারতীয় সেনেগ্রা ট্যাবলেট আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ১,১৯,৮০,০০০/-(এক কোটি উনিশ লক্ষ আশি হাজার) টাকা মাত্র।
 ২।   অদ্য ০৬ সেপ্টেম্বর ২০১৬ তারিখ সকাল আনুমানিক ১০ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথুলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মাগুরা জেলার মাগুরা সদর থানার মাগুরা পাকা রাস্তার উপর হতে এসএ পরিবহনের ট্রাক তল্লাশী করে ৪৭,২৮০ টি ভারতীয় সেনেগ্রা ট্যাবলেট আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৪৭,২৮,০০০/-(সাতচল্লিশ লক্ষ আঠাশ হাজার) টাকা মাত্র।
 ৩।   উপরের আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১,৬৭,০৮,০০০/-(এক কোটি সাতষট্টি লক্ষ আট হাজার)টাকা মাত্র।