অদ্য ০৪ সেপ্টেম্বর ২০১৬ তারিখ বিকাল
আনুমানিক ০৪টা ৩০ মিনিট হতে ০৫ টা ৩০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের
অধীনস্থ ঠাকুরপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার অন্তর্গত
ঠাকুরপুর ঈদগাহ মাঠে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় সীমান্তে চোরাচালান
প্রতিরোধ, নারী ও শিশু পাচাররোধ এবং মাদক দ্রব্যের কুফল সম্পর্কিত মত বিনিময় সভা অনুষ্ঠিত
হয় । উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের অধিনায়ক পরিচালক মোহাম্মদ আমির মজিদ। এছাড়াও বর্ণিত মত বিনিময় সভায় দামুড়হুদা
থানার এসআই মোঃ জিয়া, মোঃ এনামুল হক চেয়ারম্যান ৪নং ইউপি কুড়ালগাছী এবং স্থানীয়
গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত মতবিনিময় সভায় সীমান্তে
চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচাররোধ এবং মাদক দ্রব্যের কুফল সম্পর্কে আলোচনা
করা হয়। উক্ত মত বিনিময় সভায় এলাকার সর্ব স্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।

