Pages

Sunday, April 3, 2016

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ০৪ এপ্রিল ২০১৬



১।   অদ্য ০৪ এপ্রিল ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আকরাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের তালতলা মাঠ হতে ২০৫ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৮২,০০০/- (বিরাশি হাজার) টাকা মাত্র।
২।   অদ্য ০৪ এপ্রিল ২০১৬ তারিখ োর আনুমানিক ০৫টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদী বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আব্দুল হাই সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর মাঠ হতে ৭২ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২৮,৮০০/- (আটাশ হাজার আটশত) টাকা মাত্র।
৩।   অদ্য ০৪ এপ্রিল ২০১৬ তারিখ সকাল আনুমানিক ১০টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন সদরের টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার চুয়াডাংগা সদর থানার চুয়াডাংগা রেল ষ্টেশনে কপোতাক্ষ ট্রেন হতে ১৫০ কেজি পাউডার দুধ, ৭৭ কেজি চা পাতা এবং ৫০ কেজি জিরা আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,৩৮,৫০০/- (এক লক্ষ আটত্রিশ হাজার পাঁচশত) টাকা মাত্র।
৪।   উপরে উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ২,৪৯,৩০০/- (দুই লক্ষ উনচঞ্চাশ হাজার তিনশত) টাকা মাত্র।