১। অদ্য ২৫ এপ্রিল ২০১৬ তারিখ আনুমানিক সকাল ১০ টা হতে
১০ টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের
ফুলবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৮৫/২৪-টি এর নিকট শুন্য রেখা বরাবর
চুয়াডাংগা জেলার জীবননগর থানার ফুলবাড়ী মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি
কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে
নেতৃত্ব দেন ফুলবাড়ী বিওপি কমান্ডার হাবিলদার মোঃ মোস্তাফা এবং প্রতিপক্ষ বিএসএফ
এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের হরেন্দ্রপুর ক্যাম্প কমান্ডার এসআই সুরেন্দার
সিং ।
২। অদ্য ২৫ এপ্রিল ২০১৬ তারিখ আনুমানিক সকাল ১০ টা হতে
১০ টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের
মদনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ৮৪/৭০-টি এর নিকট শুন্য রেখা বরাবর
চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বড়বলদিয়া আমবাগান নামক স্থানে বিজিবি-বিএসএফ
বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে
নেতৃত্ব দেন মদনা বিওপি কমান্ডার হাবিলদার মোঃ কৃষ্ণপদ ভৌমিক এবং প্রতিপক্ষ বিএসএফ
এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের কাদিপুর ক্যাম্প কমান্ডার ইন্সপেক্টর
হেরেন।
৩। অদ্য ২৫ এপ্রিল ২০১৬ তারিখ আনুমানিক সকাল ১০ টা হতে
১০ টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ
এলাকার মেইন পিলার ৭২/১৪-এস এর নিকট শুন্য রেখা বরাবর চুয়াডাংগা জেলার জীবননগর
থানার রাজাবান্দাল নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক
অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন রাজাপুর বিওপি কমান্ডার
হাবিলদার মোঃ লুৎফর রহমান এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ
ব্যাটালিয়নের গেদে আমবাগান ক্যাম্প কমান্ডার এসআই আরএন মন্ডল।
৪। অদ্য ২৫ এপ্রিল ২০১৬ তারিখ আনুমানিক বিকাল ০৪ টা হতে
০৪ টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নাজিরাকোনা বিওপির
দায়িত্বপূর্ণ এলাকার মেইন পিলার ১০৯ এর নিকট শুন্য রেখা বরাবর মেহেরপুর জেলার মুজিবনগর
থানার নাজিরাকোনা মাঠ নামক স্থানে বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে পতাকা
বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত পতাকা বৈঠকে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন নাজিরাকোনা বিওপি
কমান্ডার হাবিলদার মোঃ নাসির উদ্দিন এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ৮১
বিএসএফ ব্যাটালিয়নের পাথরঘাটা ক্যাম্প কমান্ডার এএসআই বালুয়ান শিং।
৫। উপরে উল্লেখিত পতাকা বৈঠকে উভয় দেশের সীমান্ত
রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা, তারকাটার বেড়া না কাটা, ভারত হতে কোন
মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, নারী ও শিশু পাচার না হওয়া এবং অবৈধভাবে
কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারে আলোচনা হয়।
পরিশেষে শান্তিপূর্ণভাবে পতাকা বৈঠক শেষ হয়।
