১। অদ্য ১৩
এপ্রিল ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার নায়েক আকরাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে
অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার হালদারপাড়া গ্রামের হালদারপাড়া মাঠ হতে
৩০ বোতল ফেন্সিডিল এবং ০১ বোতল
ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার
আনুমানিক মূল্য ১৩,৫০০/-(তের হাজার পাঁচশত) টাকা মাত্র।
২। অদ্য ১৩
এপ্রিল ২০১৬ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের উথুলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার দর্শনা গ্রামের দর্শনা হোল্ড
ষ্টেশন হতে ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৯,৬০০/-
(নয় হাজার ছয়শত) টাকা মাত্র।
৩। অদ্য ১৩
এপ্রিল ২০১৬ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের মেদিনীপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ মোসলেম উদ্দিন সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মেদিনীপুর গ্রামের মেদিনীপুর
সুইচ গেট হতে ৪৮ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৭২,০০০/- (বাহাত্তর
হাজার) টাকা মাত্র।
৪। অদ্য ১৩
এপ্রিল ২০১৬ তারিখ রাত আনুমানিক ০৪টা ৩০মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের নতুনপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ রফিকুল
ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার নতুনপাড়া
গ্রামের নতুনপাড়া আমবাগান হতে ৪৮ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক
মূল্য ৭২,০০০/- (বাহাত্তর হাজার) টাকা মাত্র।
৫। উপরে
উল্লেখিত আটকৃকত মালামালের সর্বমোট মূল্য ১,৬৭,১০০/- (এক লক্ষ সাতষট্টি হাজার একশত) টাকা মাত্র।


