Pages

Thursday, April 28, 2016

ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সীমান্তে চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচাররোধ এবং মাদক দ্রব্যের কুফল সম্পর্কিত মত বিনিময় সভা ২৮ এপ্রিল ২০১৬



অদ্য ২৮ এপ্রিল ২০১৬ তারিখ আনুমানিক সকাল ১০টা হতে ১১টা পর্যন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ ঠাকুরপুর কোম্পানীর দায়িত্বপূর্ণ এলাকায় চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার অন্তর্গত  চাকুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় সীমান্তে চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচাররোধ এবং মাদক দ্রব্যের কুফল সম্পর্কিত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক অতিরিক্ত পরিচালক আ ন ম নজরুল ইসলাম। এছাড়াও বর্ণিত মত বিনিময় সভায় ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ শফিউল আলম, ৪নং কুড়ালগাছি ইউনিয়নের চেয়ারম্যান জনাব সর্পরাজ, ৭নং ঠাকুরপুর ওয়ার্ডের মেম্বার ওয়াজ করনী, চাকুলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব নুরুল ইসলাম, সহকারী শিক্ষক রশিদুজ্জামান এবং স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত মতবিনিময় সভায় সীমান্তে চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচাররোধ এবং মাদক দ্রব্যের কুফল সম্পর্কে আলোচনা করা হয়। উক্ত মত বিনিময় সভায় এলাকার সর্ব স্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন